ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

ফিলিস্তিনে ইসরাইলি গণ-হ-ত্যা-র প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনে ইসরাইলি গণ-হ-ত্যা-র প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন

আন্তর্জাতিক কুদস দিবসে সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদ এবং পবিত্র বাইতুল মোকাদ্দাস মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুমআতুল বিদা ও আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে জুমার নামাজ শেষে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইমামীয়া জনকল্যাণ ফাউন্ডেশন, রাজশাহী এবং সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। নামাজ শেষে নগরের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার ও ফেস্টুন হাতে জিরোপয়েন্টে জড়ো হন।

এসময় “লাব্বাইক ইয়া আকসা”সহ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে সাধারণ মানুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও লক্ষ্য করা যায়।

মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, ফিলিস্তিনের পবিত্র ভূমি এবং মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাস বর্তমানে ইহুদিদের অবৈধ দখলে রয়েছে। এই পবিত্র ভূমি মুক্ত করা বিশ্বের সকল মুসলমানের ঈমানি দায়িত্ব।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্তর্জাতিক মহলকে আরও কার্যকর ও জোরালো ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফিলিস্তিনে ইসরাইলি গণ-হ-ত্যা-র প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬