ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতীর এস এম নূর-মোহাম্মদ রামেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৭ দালালের কারাদণ্ড রাজশাহীতে আমবাগান থেকে ১৬ ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার রাজশাহী মেডিকেলে ৫ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩০ শিবগঞ্জে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার, দম্পতি গ্রেপ্তার গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

রাজশাহীতে মাদ্রাসা থেকে পালানো দুই কিশোর উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মাদ্রাসা থেকে পালানো দুই কিশোর উদ্ধার

বেলপুকুর বাইপাস এলাকা থেকে র‌্যাব-৫ এর উদ্ধার, অভিভাবকের জিম্মায় হস্তান্তর

রাজশাহীর খড়খড়ি এলাকার ভালুকপুকুর আল ইহসান হাফিজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ব্যাগ নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায় ১৪ বছর বয়সী দুই কিশোর—আকাশ আহমেদ ও রিফাত ইসলাম। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায়।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। র‌্যাব-৫ রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় নগরের মতিহার থানা-য় তাদের বাবারা দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব তাদের সন্ধানে কাজ শুরু করে এবং পরে উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালেই ওই দুই কিশোরকে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মাদ্রাসা থেকে পালানো দুই কিশোর উদ্ধার

আপডেট সময় : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬