ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান

পুঠিয়ায় গণপি/টুনিতে ‘ডাকাত’ নিহত: ৩০০ জনের বিরুদ্ধে হ/ত্যা মামলা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৪০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় গণপি/টুনিতে ‘ডাকাত’ নিহত: ৩০০ জনের বিরুদ্ধে হ/ত্যা মামলা

ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক মামলা; আহত ৭ জন রামেকে চিকিৎসাধীন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গণপিটুনিতে এক ‘ডাকাত’ নিহত হওয়ার ঘটনায় গ্রামের ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। দুটি মামলাই পুলিশ বাদী হয়ে করেছে।

রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে পুঠিয়ার পলাশি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে ধরে গণপিটুনি দেন গ্রামবাসী। এতে একজনের মৃত্যু হয়। আহত সাতজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত দেড়টার দিকে একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে দলটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী তাদের আটক করে বেঁধে মারধর করে। পরে তাদের ট্রাকটিও পুড়িয়ে দেওয়া হয়। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. শাহীন (৫৫) কে মৃত ঘোষণা করেন। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে।

আহত সাতজন হলেন—পুঠিয়ার চকপলাশি গ্রামের মো. শামীম (৩৫), ঢাকার আশুলিয়ার জিরানী এলাকার মো. শফিকুল (৪৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০), ঢাকার ধামরাইয়ের নানজেগুড়ি গ্রামের মো. খারজাহান (৩৫), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামালের চর গ্রামের সেলিম শেখ (৩০), একই উপজেলার কুটিবয়রা গ্রামের মো. মামুন (৪২) এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সোনিয়াপাড়া গ্রামের মো. রূপচান (৩০)।

পুঠিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতির ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ একটি মামলা দায়ের করেছেন। চিকিৎসাধীন সাতজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া গণপিটুনিতে শাহীনের মৃত্যুর ঘটনায় এসআই মামুনুর রশীদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিহত শাহীনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় গণপি/টুনিতে ‘ডাকাত’ নিহত: ৩০০ জনের বিরুদ্ধে হ/ত্যা মামলা

আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬