ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

বোদায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০১:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা

ভাতিজাকে এসএমএস—‘আমি চলে গেলাম, আর ফিরব না’; ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলা-য় ফেসবুকে স্ট্যাটাস ও ভাতিজাকে এসএমএস পাঠিয়ে শিপু দেব (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তার লাশ একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি বোদা উপজেলার বনগ্রাম বেংহাড়ি ইউনিয়নে ঘটে। স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ৬টার দিকে এক প্রতিবেশী নারী বাড়ির আশপাশে ঝাড়ু দেওয়ার সময় পাশের একটি আমগাছে শিপুর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

শিপু দেব বোদা সদর ইউনিয়নের মন্ডলহাটের বোসপাড়া এলাকার কৃষ্ণ বর্মণের ছেলে। তিনি পেশায় নাপিত ছিলেন এবং বনগ্রাম বেংহাড়ি ইউনিয়নের তেপুখুরিয়া বাজারের একটি সেলুনে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে তিনি তার ভাতিজাকে মোবাইলে এসএমএস পাঠান—“আমি চলে গেলাম, ভালো থাকিস তোরা, যাচ্ছি ওপারে, আর ফিরব না।” একই সঙ্গে নিজের ফেসবুক আইডিতে “তোমরা কেউ মেয়েদের পাল্লায় পড়ো না” লিখে একটি স্ট্যাটাসও দেন।

এ বিষয়ে বোদা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা

আপডেট সময় : ০১:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬