ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

নাটোর ও রাজশাহী বিভাগে ইতিহাস: প্রথমবার জনগণের ভোটে নির্বাচিত নারী এমপি থেকে মন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর ও রাজশাহী বিভাগে ইতিহাস: প্রথমবার জনগণের ভোটে নির্বাচিত নারী এমপি থেকে মন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাটোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য

নাটোর জেলা ও রাজশাহী বিভাগের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। এই প্রথম জনগণের সরাসরি ভোটে নির্বাচিত কোনো নারী সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে মন্ত্রিসভা সূত্রে জানা গেছে।

collected

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী হিসেবে নিজের শক্ত অবস্থান জানান দেন তিনি। ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পান ৯০ হাজার ৫৬৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকেন।

নাটোর-১ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৮৮ সালে জাতীয় পার্টির নওসের আলী বাদশা এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা তিন মেয়াদে বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর দীর্ঘ দেড় যুগ এ আসনে বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না। বাবার মৃত্যুর পর সেই রাজনৈতিক ঘাঁটিতে আবারও ধানের শীষের বিজয়ের ধারা ফিরিয়ে আনেন তাঁর কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

নির্বাচনের পর তিনি লালপুর ও বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখযোগ্যভাবে, এবারের নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনের সবকটিতেই জয়লাভ করেছে বিএনপি। নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনে আব্দুল আজিজ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর ও রাজশাহী বিভাগে ইতিহাস: প্রথমবার জনগণের ভোটে নির্বাচিত নারী এমপি থেকে মন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

আপডেট সময় : ১০:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬