ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

নাটোর-১ আসনে বিএনপির ঘাঁটি পুনরুদ্ধার, বিজয়ী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-১ আসনে বিএনপির ঘাঁটি পুনরুদ্ধার, বিজয়ী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী; বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী হিসেবে তিনি নিজের রাজনৈতিক অবস্থান দৃঢ়ভাবে জানান দিয়েছেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পান ৯০ হাজার ৫৬৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে জয়লাভের পর ব্যারিস্টার পুতুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা তিন মেয়াদে এ আসন থেকে নির্বাচিত হন বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল। ২০০৮ সালের নির্বাচনের পর দীর্ঘ সময় এই আসনে বিএনপির প্রতিনিধিত্ব ছিল না। প্রায় দেড় যুগ পর আবারও ধানের শীষের বিজয় এনে দলটির রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করেছেন তাঁরই কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

নির্বাচনের পর তিনি লালপুর ও বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনে আব্দুল আজিজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর-১ আসনে বিএনপির ঘাঁটি পুনরুদ্ধার, বিজয়ী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

আপডেট সময় : ০৪:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬