ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

পঞ্চগড়ে বায়ুদূষণ ও শব্দদূষণের অপরাধে দুই চালককে জরিমানা, ১১টি হাইড্রোলিক হর্ণ জব্দ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বায়ুদূষণ ও শব্দদূষণের অপরাধে দুই চালককে জরিমানা, ১১টি হাইড্রোলিক হর্ণ জব্দ

নির্মাণ সামগ্রী অনাবৃত পরিবহণ ও অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারে মোবাইল কোর্টের অভিযান

পঞ্চগড়ে বায়ুদূষণ ও শব্দদূষণের অপরাধে দুই চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহনে ব্যবহৃত নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের ১১টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার পঞ্চগড়–তেঁতুলিয়া সড়কের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত একটি ট্রলি গাড়িতে অনাবৃত অবস্থায় মালামাল পরিবহণ করে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে একজন চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ স্থাপনের অপরাধে দুইটি ট্রাকের চালককে মোট ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ১১টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।

অভিযান চলাকালে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বায়ুদূষণ ও শব্দদূষণের অপরাধে দুই চালককে জরিমানা, ১১টি হাইড্রোলিক হর্ণ জব্দ

আপডেট সময় : ০৩:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬