ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নাটোর-১ আসনে দাঁড়িপাল্লায় স্বতঃস্ফূর্ত জনসমর্থন আমাকে অনুপ্রাণিত করছে-আবুল কালাম আজাদ

ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৩২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-১ আসনে দাঁড়িপাল্লায় স্বতঃস্ফূর্ত জনসমর্থন আমাকে অনুপ্রাণিত করছে-আবুল কালাম আজাদ

বাগাতিপাড়ায় বাড়ি বাড়ি গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে ভোটারদের সঙ্গে মতবিনিময়

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, প্রচারণার শুরু থেকেই গ্রাম-গঞ্জের যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষের স্বতঃস্ফূর্ত জনসমর্থন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতিবাচক বার্তা দিচ্ছে। তিনি বলেন, ভোটের মাঠ পর্যায়ে সাধারণ মানুষ তার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মাওলানা আবুল কালাম আজাদ এ সময় বলেন, জনগণের প্রত্যাশা ও ভালোবাসা তাকে অনুপ্রাণিত করছে। তিনি সরাসরি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং আগামীর রাজনীতি, সুশাসন ও এলাকার উন্নয়ন নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন।

পথসভা ও উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, থানা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, থানা কর্মপরিষদের সদস্য শামসুদ্দিন, দয়ারামপুর ইউনিয়নের আমির আবুল হাসেম, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া এবং থানা শিবিরের সেক্রেটারি শাহীন আলম।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর-১ আসনে দাঁড়িপাল্লায় স্বতঃস্ফূর্ত জনসমর্থন আমাকে অনুপ্রাণিত করছে-আবুল কালাম আজাদ

আপডেট সময় : ০৪:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬