ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

পুঠিয়ায় বাসের ধাক্কায় তিন প্রাণহানি: চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৩১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় বাসের ধাক্কায় তিন প্রাণহানি: চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

দুর্ঘটনার পর গুজব ছড়িয়ে পুলিশ হেনস্থার ঘটনায় পৃথক মামলা, আদালতে সোপর্দ আসামিরা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা এলাকার পোল্লাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনার পর গুজব ছড়িয়ে পুলিশকে হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মূল হোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুঠিয়াগামী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলামসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর বাস চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একটি মহল গুজব ছড়ায় যে, পুলিশ ঘাতক বাস চালককে ছেড়ে দিয়েছে। পুলিশ জানায়, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। গুজবের জেরে উত্তেজিত কিছু ছাত্র-জনতা নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরিতে বাধা দেয়।

এ সময় বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপপরিদর্শককে (এসআই) জিম্মি করে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এমনকি এক পুলিশ সদস্যকে কান ধরতে বাধ্য করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরজুন জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা এবং সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই পলাতক বাস চালককে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকা থেকে ঘাতক বাস চালক সাইফুল ইসলাম (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোর সদর উপজেলার কানাইখালী গ্রামের দক্ষিণ পটুয়াপাড়ার দিয়ানতুল্লাহ প্রামাণিকের ছেলে। গ্রেপ্তারকৃত চালককে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার দিন রাতেই রাজকীয় পরিবহনের সংশ্লিষ্ট বাসটি পুলিশ জব্দ করে।

অপরদিকে, পুলিশ এসল্ট মামলার আসামিদের গ্রেপ্তারে পৃথক অভিযান চালিয়ে গুজব ছড়িয়ে পুলিশকে হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার মূল হোতা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসানুর রহমান তুহিন (২৬)কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

January 27, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় বাসের ধাক্কায় তিন প্রাণহানি: চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬