ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

লালপুরে ধানের শীষের প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা রঞ্জিত স্থায়ীভাবে বহিষ্কার

জেলা প্রতিনিধি, নাটোর:
  • আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৩৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ধানের শীষের প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা রঞ্জিত স্থায়ীভাবে বহিষ্কার

নারী বিদ্বেষী বক্তব্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় নির্দেশে ব্যবস্থা

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে প্রকাশ্যে অশ্লীল ও নারী বিদ্বেষী মন্তব্য করার দায়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় রঞ্জিত কুমার সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন কড়ইতলায় নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুর আয়োজিত এক নির্বাচনী সভায় অংশ নিয়ে রঞ্জিত কুমার সরকার নিজ দলের নারী প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেন।

ওই বক্তব্যের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই তিন দিনের মাথায় দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে রঞ্জিত কুমার সরকারকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ বলেন,
“দলের মনোনীত নারী প্রার্থীকে নিয়ে অকথ্য ও নারী বিদ্বেষী বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ধানের শীষের প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা রঞ্জিত স্থায়ীভাবে বহিষ্কার

আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬