ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ

নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী টিপুর পক্ষে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জাহাঙ্গীর হোসেন মানিক

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০১:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৫৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী টিপুর পক্ষে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জাহাঙ্গীর হোসেন মানিক

ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন, ফেসবুকে প্রকাশ সমর্থনের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা এ এস এম জাহাঙ্গীর হোসেন মানিক তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি এই আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু’র পক্ষে আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেছেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর দাখিল করা এক লিখিত আবেদনে জাহাঙ্গীর হোসেন মানিক উল্লেখ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তবে আবেদনে তিনি জানান, পরিবেশ পরিস্থিতি ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

এদিকে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাহাঙ্গীর হোসেন মানিক লেখেন, তিনি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন জনগণের সেবা করেছেন। বর্তমান বাস্তবতা বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জনগণের নেতা ও গরিবের বন্ধু হিসেবে পরিচিত তাইফুল ইসলাম টিপু’র পক্ষে সমর্থন জ্ঞাপন করছেন।

তার এই ঘোষণার পর নাটোর-১ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী টিপুর পক্ষে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জাহাঙ্গীর হোসেন মানিক

আপডেট সময় : ০১:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬