ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাবিপ্রবির অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের সাত দিন পরও অপরিষ্কার পার্বতীপুর স্টেশনের পানি সংগ্রহস্থল গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি দেবীগঞ্জে স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

রাণীনগরে অগ্নিকাণ্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪১৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে অগ্নিকাণ্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

নওগাঁর রাণীনগরে একটি হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে মুদি দোকানসহ দুইটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সিম্বা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে সিম্বা বাজারের ব্যবসায়ী আব্দুল বারিক টুকুর মুদি দোকানঘর ও মোজাফ্ফর আকন্দের চায়ের দোকানঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া দোকান দুটির ভেতরে থাকা সব মালামাল আগুনে ভস্মীভূত হয়।

আব্দুল বারিক টুকুর ছেলে সৈকত জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। রাত আনুমানিক ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পান, পাশের একটি হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তাদের টিনশেড দোকানঘরসহ পাশের চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, “স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আমাদের দোকানঘর, দোকানের ভেতরের সব মালামাল, পাশের চায়ের দোকান এবং হোটেলের রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।” এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাইদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে অগ্নিকাণ্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০২:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬