
নওগাঁর রাণীনগরে একটি হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে মুদি দোকানসহ দুইটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সিম্বা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে সিম্বা বাজারের ব্যবসায়ী আব্দুল বারিক টুকুর মুদি দোকানঘর ও মোজাফ্ফর আকন্দের চায়ের দোকানঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া দোকান দুটির ভেতরে থাকা সব মালামাল আগুনে ভস্মীভূত হয়।
আব্দুল বারিক টুকুর ছেলে সৈকত জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। রাত আনুমানিক ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পান, পাশের একটি হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তাদের টিনশেড দোকানঘরসহ পাশের চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, “স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আমাদের দোকানঘর, দোকানের ভেতরের সব মালামাল, পাশের চায়ের দোকান এবং হোটেলের রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।” এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাইদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.