ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ও যুব নেতৃত্বের পর এবার ইতালিতে উচ্চশিক্ষা, পূর্ণ স্কলারশিপ পেলেন আফরা ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন পঞ্চগড়কে মডেল জেলা গড়ার ঘোষণা, সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পুঠিয়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ ২৮৫ একর সম্পত্তি, তবু জরাজীর্ণ মসজিদ; আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের ফাঁকা গুলি, নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সেনাসদস্য তাসনিম রিফাত রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, চিকিৎসাধীন ৬৪ রাজশাহীর জুয়েলার্সে বড় চুরিঃ খুলনা-ঢাকায় অভিযান, গ্রেপ্তার ৮

রাণীশংকৈলে প্রতিবন্ধী নারীর ভাসমান লাশ উদ্ধার

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে প্রতিবন্ধী নারীর ভাসমান লাশ উদ্ধার

নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও পাঁচপীর এলাকায় পুকুর থেকে উদ্ধার, তদন্তে পুলিশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও পাঁচপীর এলাকায় একটি পুকুর থেকে এক প্রতিবন্ধী নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) সকালে স্থানীয় কুদ্দুস নামের এক ব্যক্তির মালিকানাধীন পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া নারীর নাম জেসি খাতুন। তিনি একজন প্রতিবন্ধী ছিলেন। লাশ উদ্ধারের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ সময় রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) স্নেহাষীস দাস জানান, নিহত নারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতির জন্য থানায় আনা হয়েছে।

পুলিশ জানায়, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে প্রতিবন্ধী নারীর ভাসমান লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬