ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

৮ দফা দাবিতে রাণীনগরে নার্সদের প্রতীকী শাট-ডাউন, স্বাস্থ্যসেবায় ভোগান্তি

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৮ দফা দাবিতে রাণীনগরে নার্সদের প্রতীকী শাট-ডাউন, স্বাস্থ্যসেবায় ভোগান্তি

নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তের উদ্যোগের প্রতিবাদ—আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নার্সদের

নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার প্রক্রিয়ার প্রতিবাদে এবং ৮ দফা দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা প্রতীকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছেন। রবিবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

হঠাৎ এই কর্মসূচির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা বঞ্চিত হন। অনেকে হাসপাতালে এসে অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা পাননি।

কর্মসূচিতে অংশ নেওয়া নার্সরা জানান, নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করার উদ্যোগ নার্সিং পেশার মর্যাদাহানির শামিল। তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র নার্স তসলিমা আক্তার, মুক্তার আলী, সীমা আক্তার, মাহফুজা আক্তার, শারমিন আক্তারসহ অনেকে। তারা বলেন,
“ন্যায্য দাবি মেনে না নিলে কেন্দ্রীয় নির্দেশনায় আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

সারাদেশের নার্সদের মতো রাণীনগরের নার্সরাও ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি পালন করেন এবং দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৮ দফা দাবিতে রাণীনগরে নার্সদের প্রতীকী শাট-ডাউন, স্বাস্থ্যসেবায় ভোগান্তি

আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫