ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩

বাগাতিপাড়ার রিপন হোসেন জীবন-মৃ’ত্যুর সন্ধিক্ষণে: মানবিক সহায়তার আবেদন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৪৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ার রিপন হোসেন জীবন-মৃ’ত্যুর সন্ধিক্ষণে: মানবিক সহায়তার আবেদন

হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রো’কে আক্রান্ত রিপনের জরুরি সার্জারির জন্য প্রয়োজন ২–৩ লাখ টাকা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১নং পাকাঁ ইউনিয়নের স্বরাপপুর গ্রামের মো. রিপন হোসেন (৪০) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। জরুরি সার্জারি ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু দরিদ্র পরিবারটির পক্ষে চিকিৎসার ব্যয় ২ থেকে ৩ লাখ টাকা বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

রিপন হোসেন প্রায় ২২ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। একইসঙ্গে স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত অসুস্থ বাবারও দায়িত্ব ছিল তার কাঁধে।

এর আগেও তিনি দুইবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়েন। এর পর থেকে পরিবারের খরচ সামলাতে তার স্ত্রী সাবিহা বেগম একটি গার্মেন্টসে চাকরি নেন। তারপরও বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য অসম্ভব হয়ে উঠেছে।

রিপনের স্ত্রী সাবিহা বেগম বলেন, “স্বামীর চিকিৎসার খরচ সামাল দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সার্জারির জন্য জরুরি অর্থ না পেলে রিপনকে আর বাঁচানো যাবে না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।”

স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, “রিপন খুবই পরিশ্রমী ও ভালো মানুষ ছিল। অসুস্থ হওয়ার পর তাদের পরিবার অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছে। সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি।”

একটি মানুষের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পরিবারটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ার রিপন হোসেন জীবন-মৃ’ত্যুর সন্ধিক্ষণে: মানবিক সহায়তার আবেদন

আপডেট সময় : ০১:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫