ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

বাগাতিপাড়ায় পুকুরে ডু’বে দুই বছরের শিশুর মৃ’ত্যু

বাগাইপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১২৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় পুকুরে ডু’বে দুই বছরের শিশুর মৃ’ত্যু

ছোট চিথলিয়া গ্রামে নিখোঁজের পর পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত ঘোষণা

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে তাসনিম আভা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ছোট চিথলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিম আভা ওই গ্রামের মো. তামিল আহমেদ ও মনোয়ারা খাতুন দম্পতির একমাত্র সন্তান।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল ছোট্ট তাসনিম। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। খুঁজে না পেয়ে মসজিদের মাইকে নিখোঁজের ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরে বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে থাকা পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসনিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় পুকুরে ডু’বে দুই বছরের শিশুর মৃ’ত্যু

আপডেট সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫