ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

পঞ্চগড়ে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
  • আপডেট সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

একতরফা ‘পকেট কমিটি’ অভিযোগ; ৩ দিনের আল্টিমেটাম, না হলে আন্দোলনের ঘোষণা

পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ‘একতরফা’ ও ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

রবিবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে ‘পঞ্চগড় পৌর ও সদর উপজেলা যুবদলের ত্যাগী ও নির্যাতিত নেতৃবৃন্দ’-এর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবদলের বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুর ইসলাম দীপু।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক বশিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ময়নুল ইসলামসহ অন্যরা।

লিখিত বক্তব্যে দীপু বলেন, গত ১৩ নভেম্বর বিকেলে কেন্দ্র থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এটি ‘একতরফা’ ও ‘পকেট কমিটি’ দাবি করে তিনি অভিযোগ করেন, দলের গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণত উপজেলা ও পৌর কমিটি জেলা অনুমোদন করে কেন্দ্রে পাঠায়, কিন্তু এখানে পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থীর প্রত্যক্ষ যোগাযোগে কেন্দ্র কমিটি অনুমোদন করেছে।

তিনি আরও অভিযোগ করেন, ত্যাগী ও আন্দোলনে সক্রিয় কর্মীদের বঞ্চিত করা হয়েছে। নতুন কমিটির অনেকেই যুবদলের রাজনীতিতে যুক্ত নন — কেউ ছাত্রদল থেকে, কেউ স্বেচ্ছাসেবক দল থেকে এসেছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী, কমিটিতে থাকতে হলে অন্তত তিন বছর যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বাধ্যবাধকতা রয়েছে।

দীপু তিন দিনের মধ্যে কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, “নতুন কমিটির বিষয়ে আমরাও জানতাম না। কাগজের মাধ্যমে হঠাৎ জানতে পেরেছি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করা হয়নি।”

November 16, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫