ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত

নাটোর-১ আসনে দ্বন্দ্ব চরমে: একদিকে পুতুলের প্রচারণা, অন্যদিকে ভাই রাজনপন্থীদের ‘লাল কার্ড’

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:৫৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-১ আসনে দ্বন্দ্ব চরমে: একদিকে পুতুলের প্রচারণা, অন্যদিকে ভাই রাজনপন্থীদের ‘লাল কার্ড’

বিএনপির ঘোষিত প্রার্থী ফারজানা শারমিন পুতুল প্রচারণায় ব্যস্ত; মনোনয়নবঞ্চিত রাজনের সমর্থকদের বিক্ষোভে প্রার্থীতা বাতিলের দাবি

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ চরম আকার ধারণ করেছে। একদিকে দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নির্বাচনী প্রচারণায় মাঠে সরব, অন্যদিকে তার ভাই ও মনোনয়নবঞ্চিত প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা তাকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে রাজন সমর্থকরা পুতুলের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মালঞ্চি বাজার থেকে দয়ারামপুর, চাঁদপুর হয়ে মালঞ্চি রেলগেটে গিয়ে শেষ হয়। এসময় তারা স্লোগান দেন এবং প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

বিক্ষোভে উপজেলা কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা অংশ নেন। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে বিএনপির সিদ্ধান্তে সিন্ডিকেটের প্রভাব ছিল। বক্তাদের দাবি, ডা. রাজন এ অঞ্চলের জনপ্রিয় ও পরীক্ষিত নেতা হওয়া সত্ত্বেও তাকে বঞ্চিত করা হয়েছে।

অন্যদিকে, ঘোষিত প্রার্থী ফারজানা শারমিন পুতুল দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচনী মাঠে প্রচারণা অব্যাহত রেখেছেন। বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।

এছাড়াও এই আসনে বিনপির চূড়ান্ত মনোনয়ন পেতে সভা সমাবেশ করছেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ আসনে বিএনপির এই দ্বন্দ্ব স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর-১ আসনে দ্বন্দ্ব চরমে: একদিকে পুতুলের প্রচারণা, অন্যদিকে ভাই রাজনপন্থীদের ‘লাল কার্ড’

আপডেট সময় : ০৮:৫৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫