ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ (বাগাতিপাড়া) নাটোর:
  • আপডেট সময় : ০৫:২০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ (বাগাতিপাড়া) নাটোর:
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ক্লাবসমূহের সহযোগিতায় দিনব্যাপী প্রযুক্তি মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। প্রধান অতিথি বলেন,

“বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীদের জন্য এই উদ্ভাবনী প্রযুক্তি মেলা আয়োজন করা হয়েছে। আমি সত্যিই অভিভূত। আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে, আমরা চাইলেই যে কোন অসম্ভবকে সম্ভব করতে পারি। আশা করি এই প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্যোক্তাদের উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, আইন ও বিচার বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ), বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং মিডিয়া কর্মীরা।

দিনব্যাপী এই প্রযুক্তি মেলায় মোট ০৯টি ক্যাটেগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় -প্রজেক্ট শো (হার্ডওয়্যার ও সফটওয়্যার), প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া কনটেস্ট (টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল), থিসিস/প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন, টেক ডিবেট, গেইমিং কনটেস্ট (NFS, eFootball)।

মেলায় বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের ৩৩টি টিমের মোট ১০৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মেলার দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, প্রাইজমানি ও অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের শিক্ষার্থী মাইশা এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫