ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

চারঘাটে বড়াল নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৫৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারঘাটে বড়াল নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

চারঘাটে পানিতে ডুবে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর – একে অপরকে বাঁচাতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা

রাজশাহীর চারঘাটে বড়াল নদীতে গোসলে নেমে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে উপজেলার বড়াল নদীর উৎসমুখের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- থানাপাড়া এলাকার ইসরাফিল ইসলামের ১৭ বছর বয়সী ছেলে রিহান ইসলাম ও সাজ্জাদ হোসেনের একই বয়সের ছেলে মাহিদ হোসেন। দুজনই চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ প্রায় প্রতিদিনই একসঙ্গে সময় কাটাত। সোমবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলার পর তারা নদীতে গোসল করতে নামে। নদীর বেশির ভাগ স্থানে পানি কম থাকলেও কিছু জায়গায় ছিল গভীর গর্ত।

গোসলের একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মাহিদ। কিন্তু সে-ও ওপরে উঠতে পারেনি। সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবুরি দল ও স্থানীয়রা দুই কিশোরকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রওনা হয়েছিলাম। জেলা সদর থেকে ডুবুরি দল আসতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত তাদের দুজনকে উদ্ধার করা সম্ভব হয়।”

পানিতে ডুবে মৃত্যুর এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, বড়াল নদীর ওই অংশে গভীর গর্তের কারণে প্রতি বছরই দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে বড়াল নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

আপডেট সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫