ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসে তিন সাবেক অধ্যাপককে সম্মাননা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২৬৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসে তিন সাবেক অধ্যাপককে সম্মাননা

শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মাননা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত দিবসে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সাবেক অধ্যাপককে সম্মাননা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

সম্মাননাপ্রাপ্তরা হলেন, ড. মু. আযহার উদ্‌-দীন, অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ও সাবেক উপ-উপাচার্য, ড. এম নজরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক, ড. মামনুনুল কেরামত, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের সাবেক অধ্যাপক এবং সাবেক উপ-উপাচার্য।
তারা দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান, সভাপতি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন। উপস্থিত ছিলেন প্রক্টর, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।

সম্মাননা গ্রহণ করে ড. আযহার উদ্‌-দীন বলেন, “আমার প্রিয় বিদ্যাপীঠ আজ আমাকে সম্মান দিয়েছে—এটি জীবনের গর্বের মুহূর্ত।”
ড. এম নজরুল ইসলাম বলেন, “একজন শিক্ষকের প্রকৃত গর্ব শিক্ষার্থীর সফলতায়।”
ড. মামনুনুল কেরামত বলেন, “সময় বদলেছে, এখন শিক্ষকদেরও শিক্ষার্থীদের মতো স্মার্ট হতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসে তিন সাবেক অধ্যাপককে সম্মাননা

আপডেট সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫