ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

“সাম্য-সমতায় দেশ গড়বে সমবায়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো শেরপুরের ঝিনাইগাতীতেও পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, এবং সঞ্চালনা করেন উপজেলা সমবায় ফ্যাসিলিটেটর ক্যাথরিন বেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ হাবিবুল্লাহ, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সালেহ আহমেদ, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি জয়নাল আবেদীন, এবং বনকালি ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকার সমস্যা নিরসন ও সামাজিক সমতা প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সমবায় আন্দোলনে যুক্ত হলে টেকসই উন্নয়ন সম্ভব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের ঝিনাইগাতীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

আপডেট সময় : ০৩:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫