ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

পঞ্চগড়ে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ০১:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

আবৃত্তি, গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট আয়োজন

“ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পঞ্চগড় জেলা সংসদের উদ্যোগে সংগঠনটির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

শুক্রবার পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আবৃত্তি, দেশের গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদীচী পঞ্চগড় জেলা সংসদের সাধারণ সম্পাদক নুর নবী জিন্নাহ। সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি গোলাম কিবরিয়া মুকুল।

আলোচনা সভায় বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান।

বক্তারা বলেন, “লড়াই ও সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন উদীচী প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রাখছে। সংগঠনটি কথা, গান, কবিতা ও নাটকের মাধ্যমে অসাম্প্রদায়িকতা, মানবতা ও মুক্তির বার্তা ছড়িয়ে যাচ্ছে।”

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীচী পঞ্চগড় জেলা সংসদের শিল্পীরা। তারা দলীয় ও একক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। স্থানীয় আমন্ত্রিত শিল্পীরাও গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

এর আগে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

আপডেট সময় : ০১:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫