ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৩৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বনপাড়া বাজার থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মানিকপুর ছাতনীগাছা এলাকায় যাচ্ছিল। পথে গুনাইহাঁটি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং দুইজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বনপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোরশেদ আলম বলেন “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্ত ও আইনগত প্রক্রিয়া চলছে।”

October 6, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপডেট সময় : ০১:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫