ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে জমি বেদখলের চেষ্টা ও চাঁ’দাবাজির অভিযোগ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৭২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে জমি বেদখলের চেষ্টা ও চাঁ’দাবাজির অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে জমি বেদখল ও চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বাতিয়াগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযোগ দায়ের করেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে,চলতি বছরের ২১ এপ্রিল বাতিয়াগাঁও গ্রামের জাহিদুল ইসলাম একই এলাকার শ্রী লাল মোহনের মালিকানাধীন রাঙ্গামাটিয়া মৌজার খতিয়ান নং-৩৫০, দাগ নং-২২ এর ১৮ শতাংশ নালিশি জমি ক্রয় করেন। যাহার দলিল নম্বর-৯২৫, রেজিঃ অফিস-ঝিনাইগাতী। জমি ক্রয়ের পর থেকে তার প্রতিবেশী আব্দুল মোতালেব, এরশাদ আলী সহ অন্যরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা নানা হুমকি-ধামকি প্রদান করে আসছে।

এরই জেরে শনিবার দুপুরে বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই জমি বেদখলের চেষ্টা চালায়। এসময় বাদী ও সাক্ষীরা বাধা দিলে বিবাদীগণ মারপিট করতে উদ্যত হয়। প্রাণভয়ে বাদী ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে। যাওয়ার সময় বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দেয়-দাবিকৃত চাঁদার টাকা না দিলে সুযোগ মতো তাকে খুন-জখম করবে এবং বসতবাড়ি ও জমি বেদখল করবে।
অভিযোগে বাদী আরও উল্লেখ করেন,বর্তমানে তিনি ও তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে আব্দুল মোতালেব গংদের সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

September 27, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের ঝিনাইগাতীতে জমি বেদখলের চেষ্টা ও চাঁ’দাবাজির অভিযোগ

আপডেট সময় : ০৩:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫