ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারে ধীরগতি; ক্ষোভে ফুঁসছে জনতা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারে ধীরগতি; ক্ষোভে ফুঁসছে জনতা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারের দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও টাঙ্গাইলা পাড়া রাজ্জাক মোড়ে নারী-শিশুসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা কালু গাজি,ফুফু ইসমত আরা,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ, মাহফুজুর রহমান,দুলাল মন্ডল,এফএম সুলতান আহম্মেদ,আরেফিন সোহাগসহ অনেকে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু ইলিয়াস হত্যার প্রধান আসামি নাজমুলকে গ্রেফতার করা হলেও তার সহযোগী ও অন্য আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। তারা অভিযোগ করেন, থানা পুলিশ এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করছে,যা দুঃখজনক ও রহস্যজনক। বক্তাদের মতে, একটি নির্মম শিশু হত্যাকাণ্ডের মতো ঘটনায় পুলিশের এ ধীরগতি পুরো প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।

ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান,মামলাটি তদন্ত চলছে। এই মুহুর্তে কোন তথ্য দিতে নারাজ তিনি।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর গুম করে রাখা শিশু ইলিয়াসের মরদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইলিয়াসের বাবা অভিযোগ করে বলেন তার মামলা তুলে নিতে হুমকি দুমকি দিচ্ছে একটি মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারে ধীরগতি; ক্ষোভে ফুঁসছে জনতা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!

আপডেট সময় : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫