লালপুরে পদ্মা নদীতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃ ত্যু
- আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৬৩১ বার পড়া হয়েছে

লালপুরে পদ্মা নদীতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃ ত্যু
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ১২ বছর বয়সী গোলাম রাব্বানি ও একই বয়সের শেখ ফরিদ আলী নামের দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় পদ্মা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শেখ ফরিদ আলী নওপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং গোলাম রাব্বানি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিনের ছেলে। তারা দুজনেই নওপাড়া জামিয়াতুল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পদ্মা নদীতে ডুবে একইসাথে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে নওপাড়া জামিয়াতুল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল-আমিন হোসেনসহ আরও ১০-১২ জন শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় ফরিদ ও রাব্বানি পানিতে তলিয়ে যান। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নদীতে তাদেরকে খুঁজতে থাকে এবং লালপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়। পরে রাজশাহীর ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির পরে ঘটনার দিন বিকেলে রাব্বানি ও ফরিদের মরদেহ উদ্ধার করে।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার লতিফুল বারি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





















Design tools like Lovart AI Design Agent are reshaping creativity by blending AI with human intent-especially useful for streamlining complex workflows without losing artistic nuance.