ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় এই প্রথম ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৫৩২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় এই প্রথম ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

নাটোরের বাগাতিপাড়ায় এই প্রথম “আলোকিত মানুষ গড়ার স্বপ্নে” শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। রোববার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের বারান্দায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা। ভ্রাম্যমাণ বইমেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং আগামী ৩০ জুলাই বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হবে।

ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসব এর ইনচার্জ দেবজ্যতি মণ্ডলের সভাপতিত্ব এসময় আরও উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রাণী, নজরুল গভেষক নিশাত শারমিন, বই মেলার ইউনিট ইনচার্জ জতি মন্ডল, শিক্ষক, শিক্ষার্থী প্রমূখ।

collected

মেলার প্রথম দিনে দেখা যায়, পাঠকরা স্টলে স্টলে গিয়ে খুঁজে নিচ্ছেন তাদের পছন্দের বই। কেউ কেউ সেখানেই পড়ে নিচ্ছেন তাদের পছন্দের গল্প উপন্যাসের কয়েকটি লাইন। বাগাতিপাড়ায় এই প্রথম এমন আয়োজনে খুশি শিক্ষার্থীরা

ইনচার্জ দেবজ্যতি মণ্ডল জানান, বইপ্রেমীদের জন্য মেলায় রয়েছে দশ হাজারেরও বেশি নির্বাচিত বই। বাংলা ও বিদেশি সাহিত্যের উপন্যাস, কবিতা, গল্প, প্রবন্ধ, জীবনী, নাটক, বিজ্ঞান, দর্শন, ধর্ম, ইতিহাস, অনুবাদ, স্বাস্থ্য, রান্না, ভাষা শিক্ষা থেকে শুরু করে শিশু-কিশোরদের জন্যও রয়েছে আকর্ষণীয় সংগ্রহ। তিনি আরো জানান, এই আয়োজনের সার্বিক সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয়ভাবে সহযোগিতায় আছে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন।

collected

আয়োজেকরা জানিয়েছেন, ভ্রাম্যমাণ বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক উৎসবে থাকছে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। এই চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ক,খ,গ ও ঘ এই চারটি গ্রুপে বিভক্ত করে আগামী ২৯ জুলাই মঙ্গলবার এবং একইভাবে আবৃত্তি প্রতিযোগিতা মেলার শেষ দিন ৩০ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবৃত্তি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি হবে।

আয়োজকদের আশা এই বইমেলা নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলবে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেবে ঘরে ঘরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় এই প্রথম ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

আপডেট সময় : ০৯:১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫