বাগাতিপাড়ায় প্রথমবারের মতো শুরু হচ্ছে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব
- আপডেট সময় : ০১:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৪৮০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় প্রথমবারের মতো শুরু হচ্ছে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব
বাগাতিপাড়ায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে রবিবার (২৭ জুলাই) থেকে শুরু হয়ে এ উৎসব চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
উৎসবে বইয়ের পাশাপাশি থাকবে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা, পাঠচক্র, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং সাহিত্যচর্চা বিষয়ক কর্মসূচি।

এই আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাস্তবায়নে রয়েছে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র। এছাড়া MetLife Foundation বইমেলার আয়োজন সহযোগী হিসেবে সম্পৃক্ত রয়েছে।
ভ্রাম্যমান বইমেলা ইনচার্জ দেনজ্যতি মণ্ডল আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল রোববার সকাল ১১ টায় মেলার উদ্বোধন করা হবে। বই ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে ভ্রাম্যমাণ বইমেলার এ আয়োজন দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলার বইপ্রেমী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা জরছেন তারা।




















