ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মোহনপুরে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৩৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) সকালে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুরুসপাড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন ওরফে দেলু (৫৫)। তিনি তশোপাড়া গ্রামের লাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দেলোয়ার বাড়ি থেকে বের হয়ে যান। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ি থেকে পাশের দুরুসপাড়া একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত হন। পরে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, দেলোয়ার অনেক দিন ধরেই মানসিক ভারসাম্যহীন। পাবনায় তার চিকিৎসায় চলেছে। এর আগেও তিনি বাড়ি থেকে বিভিন্ন দূর-দূরান্তে চলে যেতেন। পরে পরিবারের লোকজন খুঁজে আনতেন। এবারও রোববার সকাল থেকে তিনি বাড়িতে ছিলেন না। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তিনি পুকুরে পানি ব্যবহার করতে গিয়ে পড়ে গেছেন। তিনি সাঁতারও জানতেন না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫