ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

শেরপুরে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৩২০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি সংশোধন, ১৪তম গ্রেড প্রদান,ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে শেরপুরে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সারাদেশের ন্যায় বুধবার (২৫ জুন) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

শেরপুর জেলা সদরসহ জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্বাস্থ্য সহকারীরা একযোগে এ কর্মসূচিতে অংশ নেন।অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদানসহ স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক অনেক অর্জন সম্ভব হয়েছে। কিন্তু আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। বিগত সরকার শুধু আশ্বাস দিয়ে গেছে। তারা আরও জানান, “দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।

এ সময় বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বাস্থ্য সহকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। প্রসঙ্গত, সারাদেশের স্বাস্থ্য সহকারীরা একই দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছেন, যার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৪:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫