ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনি গ্রেপ্তার লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চোরাই তামার তার উদ্ধার, আটক ১ লালপুরে খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড

রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অধিনায়ক ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ১১ পদাতিক ডিভিশন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের আয়োজনে রোববার (২৫ মে) উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্পে ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার বিভিন্ন রোগী চিকিৎসা গ্রহণ করেন।

২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে: কর্ণেল মো. রকিব উদ্দিন মজুমদার এমসিপিএস, ডিএফএম, এএমসি জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের চিকিৎসা প্রদানসহ প্রায় ৩০ প্রকারের ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। এছাড়া জটিল রোগীদের অন্যান্য চিকিৎসাসহ অপারেশনের ব্যবস্থাও রয়েছে। বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।

এদিকে ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫