ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনি গ্রেপ্তার লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চোরাই তামার তার উদ্ধার, আটক ১ লালপুরে খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুঠিয়ার বেলপুকুরে নাতির ওপর অভিমান করে দাদির আত্মহত্যা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৩৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ার বেলপুকুরে নাতির ওপর অভিমান করে দাদির আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে তানজিলা বেগম (৭০) নামের এক বৃদ্ধা তার নাতির ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার বেলপুকুর ইউনিয়নের চক জামিরা গ্রামে নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃদ্ধা তানজিলা বেগম ওই গ্রামের মৃত আব্দুল সালামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নাতির সাথে বাকবিতান্ডা হয়। বৃদ্ধা তানজিলা বেগমের। পরে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে শুক্রবার সকালে তানজিলাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাহিরে এসে দেখে খড়ির ঘরের আয়ারের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। নাতির ওপর অভিমান করে বৃহস্পতিবার রাতের কোন এক সময় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন বলে স্থানীয়দের ধারণা। পরে মৃতের ছেলে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী জানান, শুক্রবার সকালে মৃত বৃদ্ধার ছেলে রফিকুল ইসলামের খবরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ার বেলপুকুরে নাতির ওপর অভিমান করে দাদির আত্মহত্যা

আপডেট সময় : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫