ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণের অভিযোগ ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধ/র্ষ/ণ চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে রাবিতে মানববন্ধন লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান  লালপুরে পৃথক ঘটনায় দুই কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, ৬ যাত্রী জীবিত উদ্ধার

রাজশাহীর বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা, গ্রেপ্তার ২

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৪৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা, গ্রেপ্তার ২

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। বুধবার (২১ মে) র‍‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম শহরের রাহাত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করে র‍‍্যাব-৫ ও র‍‍্যাব-৭ এর যৌথ দল। গ্রেপ্তার দুজন হলেন- নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের খোরশেদ আলম (৪৫) ও ভুটু প্রামানিক (৪২)। গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।

সেদিন টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়। এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্যও আহত হন।

র‍‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পরপরই বাগমারা থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম থেকে আনার পর দুই আসামিকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১২:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫