ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ৭৮ বছরের বৃদ্ধার মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ২৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ৭৮ বছরের বৃদ্ধার মৃত্যু

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় সালেহা বেওয়া নামের ৭৮ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০টার দিকে নগরীর মহিষবাথান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা বেওয়া নগরের হড়গ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান জানান, সালেহা বেওয়া রেলের জমিতে বসবাস করতেন। বয়সজনিত কারণে তিনি কানে কম শুনতেন। ঘটনার সময় তিনি রেললাইনের পাশেই বসে ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি মেইল ট্রেন যাওয়ার সময় হুইশেল দেয়। কিন্তু সালেহা শুনতে পাননি। ফলে ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ৭৮ বছরের বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০১:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫