ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আস-সুন্নাহ’র উদ্যোগে বন্যা পরবর্তী পুর্নবাসনে ১৬০ ঘর প্রদান

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আস-সুন্নাহ’র উদ্যোগে বন্যা পরবর্তী পুর্নবাসনে ১৬০ ঘর প্রদান

আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ও বাস্তবায়নে বন্যা পরবর্তী পুর্নবাসন প্রকল্প-২০২৪ এর আওতায় শেরপুরে ১৬০টি গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘর প্রদান করা হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে ঝিনাইগাতী উপজেলার চাপাঝুড়া গ্রামের জংসের আলীকে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি প্রদানের মধ্যদিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চার বিভাগের প্রধান মাহবুবুর রহমান চৌধুরী, প্রজেক্ট এক্সিকিউটিভ জুবায়ের ইবনে কামাল সহ স্থানীয় ভলান্টিয়ার ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গেলো বছরের ৪ অক্টোবর ভারত থেকে নেমে আসা ভয়াবহ পাহাড়ি ঢলের পানিতে শেরপুর জেলা সদর সহ সবগুলো উপজেলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সেসময় আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় কবলিত ৩ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী, ১৯৯টি পরিবারকে ৪০ হাজার করে ৭৯ লাখ ৬০ হাজার নগদ টাকা প্রদান করে। পরবর্তীতে বেশীক্ষতিগ্রস্তদের ১৬০ টি পরিবারকে প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে দুই কক্ষ ও বারান্দা সহ সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়। ১৬০ টি ঘরের মধ্যে ঝিনাইগাতীতে-১০৫ টি, নালিতাবাড়ীতে-৪৯ টি, নকলায়-২টি এবং শেরপুর সদর উপজেলায়-৪ টি ঘর দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আস-সুন্নাহ’র উদ্যোগে বন্যা পরবর্তী পুর্নবাসনে ১৬০ ঘর প্রদান

আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫