ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

বোরখা পরা নারী শিক্ষার্থীদের কালো কাকের সাথে তুলনার অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোরখা পরা নারী শিক্ষার্থীদের কালো কাকের সাথে তুলনার অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে ক্লাস চলাকালীন কালো বোরখা পরা নারী শিক্ষার্থীদের ‘কালো কাকের’ সাথে তুলনা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাস্টার্সের ‘বি’ গ্রুপের শিক্ষার্থীরা বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ থেকে জানা গেছে, গত বুধবার (৭ মে) সকাল ১০টায় ২০৪ নম্বর কক্ষে এটিএম রফিকুল ইসলাম শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেন। এসময় কালো বোরখা পরা শিক্ষার্থীদের ‘কালো কাকের’ সাথে তুলনা করে অপমান অপদস্ত করেন সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলাম। এছাড়াও বিভাগের এক সিনিয়র শিক্ষকের সাথেও তিনি খারাপ আচরণ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগপত্রে উল্লেখ করেন, তৃতীয় ও চতুর্থ বর্ষে থাকাকালীন বিভিন্ন সময় তাদের পরিবার, আর্থিক অবস্থা, পোশাক পরিচ্ছদ, শারীরিক গঠন ইত্যাদি বিষয়ে অশালীন মন্তব্যের শিকার হতেন, যা অনেক সময় শিক্ষার্থীদের মানসিকভাবে কষ্ট দিত। এছাড়া ‘পোশাক দেখলেই বুঝা যায় কোন পরিবার থেকে এসেছো’, বাবার কর্ম নিয়ে কটূক্তি করা, যাদের বাবা বিদেশে থাকে তারা তো মানুষ হয় না, শিক্ষার্থীদের টোকাই বলে সম্মোধন করা, দক্ষিণ বঙ্গের মানুষকে (বি-ক্লাস) বলে কটূক্তি করা, শিক্ষার্থীদের অশোভন ভাষায় তিরস্কার করা, শিক্ষার্থীদের রোল নাম্বার এবং নাম চিহ্নিত করে রাখাসহ আরও বিভিন্ন বিষয়ের কথা অভিযোগপত্রে উল্লেখ করেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, রফিকুল স্যারের নামে অনেক অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকার থাকার সময় তিনি শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী হিসেবে মনে করতেন না। আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে এবং পছন্দের শিক্ষার্থীর খাতায় নম্বর বেশি দিতেন। গত দুইদিন আগেও আমাদের সাথে ঝামেলা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আমার শিক্ষার্থীদের সাথে কোনো ঝামেলা হয়নি। আমার বিভাগের সিনিয়র এক শিক্ষকের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে । আর এটাকে কেন্দ্র করেই শিক্ষার্থীরা সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।

বিভাগের সভাপতি অধ্যাপক মুন্সি মঞ্জুরুল হক বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। অভিযোগে বিষয়টিকে আমরা আমলে নিয়ে জরুরি একাডেমিক সভা ডাকি। সভায় সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত রফিকুল ইসলাম বিভাগের সিনিয়র শিক্ষকের কাছে ক্ষমা চান এবং বিভাগের শিক্ষার্থীদের কাছে ভুল স্বীকার করেন। ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে তিনি একাডেমিক মিটিংয়ে সকলকে আশ্বস্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোরখা পরা নারী শিক্ষার্থীদের কালো কাকের সাথে তুলনার অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে

আপডেট সময় : ০১:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫