ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৩৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

রাজশাহীতে কলেজছাত্রীকে এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তার মুন্না বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ৷ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় ঝলমলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রী ওই যুবকের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না ইমেইলের মাধ্যমে ছাত্রীর কাছে তার একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন। পরে বিভিন্ন নামে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীর ছবি পাঠাতে থাকেন তিনি। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের কাছে। ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। পরে তাঁকে আইনি পদক্ষেপের জন্য বোয়ালিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

April 17, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫