ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর চালু হলো ৩ কেবিন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর চালু হলো ৩ কেবিন

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে ৩ টি কেবিনের কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন ভবন নির্মাণের দীর্ঘ ১৫ বছর পর চালু হলো কেবিন গুলো। ১৭এপ্রিল বৃহস্পতিবার সকালে শাপলা, চামেলি ও জুঁই নামক তিনটি কেবিনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মফিদুল ইসলাম। বুধবার (১৬ এপ্রিল) রাতে একজন রোগী ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেবিনের কার্যক্রম শুরু করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ফলো আপ করতে হাসপাতালের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মফিদুল ইসলাম, কর্তব্যরত ডাক্তার, নার্স, হাসপাতালের স্টাফরা কেবিনে ভর্তি থাকা রোগীর সাথে কুশল বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় জরুরি বিভাগের ইনচার্জ মনিরুজ্জামান, নার্স ইনচার্জ বিথী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

২০১০ সালে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন স্থাপিত হলেও দীর্ঘ ১৫ বছর পর কার্যক্রম চালু করা হয় ৩ টি কেবিনের। সরকারি ভাবে নির্ধারিত কেবিনের ইউজার ফি প্রতিদিন ২০০ টাকা। রোগী ভর্তি হতে চাইলে অগ্রিম ৫ দিনের ইউজার ফি জমা দিয়ে কেবিনে ভর্তি থাকা যাবে। ছুটির সময়ে হিসাব করে উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কেবিন ইনচার্জ মো মাহবুবুর আলম শাহীন (এমটি ল্যাব) জানান, শাপলা, চামেলি, জ্ঁই নামক কেবিন ইতিমধ্যেই চালু করা হয়েছে। রোগীরা ইচ্ছা করলেই আমাদের সাথে যোগাযোগ করে সরকার নির্ধারিত ফি দিয়ে সেখানে ভর্তি থাকতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মফিদুল ইসলাম জানান,জনবল সংকট থাকার পরও আমরা সীমান্তবর্তী এ উপজেলার রোগীদের চিকিৎসা সেবার কথা ভেবে ৩ টি কেবিনের কার্যক্রম চালু করেছি। খুব শীঘ্রই ডেন্টাল ইউনিটের জন্য যন্ত্রপাতি কেনা হবে এবং দাঁত উঠানো, স্ক্যালিং, ফিলিং,ক্যাপিং, সহ সকল কাজ হবে পাশাপাশি চালু করা হবে অপারেশন থিয়েটার এবং সিজার অপারেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর চালু হলো ৩ কেবিন

আপডেট সময় : ১২:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫