ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীরসহ দিনাজপুরে গ্রেফতার ৭১

লিটন হোসেন আকাশ, দিনাজপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীরসহ দিনাজপুরে গ্রেফতার ৭১

গ্রেপ্তার এড়াতে দিনাজপুর শহরে বোনের বাড়ীতে আত্বগোপন করেছিলেন গাইবান্ধা সদর ২ আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শাহ সারোয়ার কবীর। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়তে হয়েছে পুলিশের হাতে। ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে ঈদগাহ আবাসিক এলাকায় বোনের বাসা থেকে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক এই এমপি। গ্রেপ্তার দেখানো হয়েছে জুলাই শিক্ষার্থী আন্দোলনে গাইবান্ধায় সংঘটিত ২টি সহিংস মামলায়।

তার বোন আফরোজা পারভীন কবীর সরকারি কলেজের শিক্ষিকা। ভগ্নিপতি অধ্যাপক আলতাফ হোসেন ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ।
অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্ মিডিয়া ফোকাল পয়েন্ট) আনোয়ার হোসেন জানান, গাইবান্ধা সদর ২ আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শাহ সারোয়ার কবীরকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় বসবাসকারি তার বোন আফরোজা পারভীন কবীরের বাড়ীতে আত্বগোপনে ছিলেন।

১৬ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে পৃলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন জানান অপারেশন ডেভিলহান্ট চলমান রয়েছে আমার ২৪ ঘন্টায় দিনাজপুরের ১৩ টি উপজেলায় ৭০ জন ও গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীরসহ মোট ৭১ জন কে গ্রেফতার করেছি । আমাদেও এ অভিযান চলমান থাকবে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা সদর ২ আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে মহাজোট এবং দলীয় প্রার্থীকে পরাজিত করে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন শাহ সারোয়ার কবীর। তিনি আওয়ামী লীগের গাইবান্ধা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও এমপি পদে নির্বাচন করতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

জুলাই বিপ্লবে দলীয় সরকারের পতনের সাথে সাথে এমপি পদ হারাতে হয়েছে তাকে। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলন দমনে গাইবান্ধায় সংঘটিত সহিংসতায় জড়িত থাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দ্বায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীরসহ দিনাজপুরে গ্রেফতার ৭১

আপডেট সময় : ০৩:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫