ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত ৩

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৩৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত ৩

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ৫১ বছর বয়সী নাজিম উদ্দিন নিহত এবং জাহাঙ্গীর আলম (৪৫), আরিফুল ইসলাম (৩৮) ও বাবু মিয়া (৪৫) নামে ৩ জন আহত হয়েছে। আহতদের প্রথম নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বেলা দুপুরে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর নওপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত নাজিম উদ্দিন নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, স্থানীয় কবরস্থানে জমি দান করা নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপি নেতা গনি মিয়া ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের দ্বন্দ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শুক্রবার গনি মিয়ার ছেলে ফারুখ হোসেন ও জামাতা গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা ফারুখ হোসেনের সাথে জাহাঙ্গীর আলমের কথাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে গনী মিয়ার ছেলে ফারুখ হোসেন নজিম উদ্দিনকে ছুরিকাঘাত করে। তাকে উদ্বার করতে এগিয়ে গেলে জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম ও বাবু মিয়াকে আঘাত করলে তারাও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসাতালের কর্তব্যরত চিকিৎসক নজীম উদ্দিনকে মৃত বলে ঘোষনা করেন এবং আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে ভাইকে হত্যার বিচার চেয়েছেন নিহত নজিম উদ্দিনের ভাই দুলাল উদ্দিন।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে নাটোর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিষয়টিতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

March 21, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত ৩

আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫