ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৩৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

দেশব্যাপী চলমান ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট সংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। এসময় তারা ফাঁসি ফাঁসি ফাঁসি চাই; ধর্ষকের ফাঁসি চাই, আমার সোনার বাংলায়; ধর্ষকের ঠাঁই নাই। তুমি কে আমি কে; আসিয়া আসিয়া, আমার বোন ধর্ষিত কেন, ইনটেরিম জবাব চাই, গোলামি না আজাদি; আজাদি আজাদি, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর বলে স্লোগান দেন।

সমাবেশে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি মেহেদী সজিব বলেন, আমরা এই বিক্ষোভ থেকে সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে। সারাদেশে চলমান ধর্ষণ যদি বন্ধ না করতে পারে, তাহলে ইন্টেরিম সরকার তার শাসনভার পরিচালনার অধিকার রাখে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনাকে এখানে সাইনবোর্ড টানানোর জন্য বসানো হয়নি, আপনি শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসেছেন। এই চেয়ারের যদি মূল্যায়ন না করতে পারেন, তাহলে ছেড়ে দেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পরবর্তী আন্দোলন ঘোষণা করে বলেন, আগামীকাল বেলা সাড়ে ১১টায় প্যারিস রোডে জড়ো হয়ে মেইনগেট অভিমুখী আমরা রওনা হব।

আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র আছিয়া না, তনু থেকে শুরু করে বিগত বছরগুলোতে আমাদের যে বোনেরা ধর্ষণের শিকার হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে। এমন আইন করতে হবে যেন ধর্ষক ধর্ষণ করার আগে একশত বার ভাবে।

March 9, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫