ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

বাগাতিপাড়ায় মাদ্রাসায় ভর্তি করায় বিষ পানে শিশুর আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ১১৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মাদ্রাসায় ভর্তি করায় বিষ পানে শিশুর আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি করায় আমেরমু কুলে দেওয়া কীটনাশক (বিষ) পান করে ১০ বছর বয়সী শিমু নামের এক শিশু শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (৭ মার্চ) বিকাল ৫ টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে এদিন বেলা ৩ টার দিকে সে নিজ বাড়িতে থাকা ওই কীটনাশক (বিষ) পান করে। শিশু শিমু উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই এলাকার কৃষক বাবলুর মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, শিমু ডুমরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর তাকে এ বছর দয়ারামপুর রিয়াজুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করে পরিবারের লোকজন। কিন্তু সে মাদ্রাসায় পড়তে রাজিনা। এনিয়ে ঘটনার দিন দুপুরে তাকে মাদ্রসায় যাওয়ার জন্য কিছুটা চাপ দেয় পরিবারের লোকজন। তাতেও সে মাদ্রাসায় যেতে রাজি হয়না। এরই একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে শিমুকে আশ্বাস দেওয়া হয়, মাদ্রাসায় যাওয়ার পরেই তাকে বাড়িতে নিয়ে আসা হবে। তাকে এই আশ্বাস দিয়ে কৃষি জমিতে কাজে যায় পরিবারের লোকজন। কাজ শেষে তারা বেলা ৩টার দিকে বাড়ি ফিরে এসে শিমুকে অস্বভাবিক মনে হলে তাকে জিজ্ঞেস করলে সে বিষপানের কথা তাদেরকে বললে তারা সাথে সাথেই তাকে বমি করানো হয়। পরে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা দিয়ে সেখানেই ভর্তি রাখেন কর্তব্যরত ডাক্তার। পরে এদচিন বিকেল ৫টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশু শিমুর মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মাদ্রাসায় যাওয়াকে কেন্দ্র করে শিশুটি বিষপান করেছে। তবে পরিাবরের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

March 7, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মাদ্রাসায় ভর্তি করায় বিষ পানে শিশুর আত্মহত্যা

আপডেট সময় : ০১:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫