ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক

বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় ধর্ম উপদেষ্টার দুটি মডেল মসজিদ উদ্বোধন

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৭৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় ধর্ম উপদেষ্টার দুটি মডেল মসজিদ উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় দুটি মডেল মসজিদের উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এই দুটি মডেল মসজিদের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। এসময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলছে। বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন, মসজিদকে কেন্দ্র করে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে, যা ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতি এবং ভ্রাতৃত্ববোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নামাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ালে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়।

স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা বলেছেন, ১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িত জেলা প্রশাসকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ১৮ সালে নির্বাচনের সঙ্গে জড়িত পুলিশ সুপারদেরও অবসরে পাঠানো হবে। ভেঙে পড়া পুলিশের মনোবল ফিরিয়ে আনা হচ্ছে।
এই দুটি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন এবং উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় ধর্ম উপদেষ্টার দুটি মডেল মসজিদ উদ্বোধন

আপডেট সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫