ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৩২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২

নওগাঁর মান্দায় জমিজমার বিরোধ নিষ্পত্তির জন্য ডাকা একটি সালিসে প্রতিপক্ষের মারধরে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এসময় প্রতিপক্ষের মারধরে আহত আব্দুর রাজ্জাক (৬০), ফিরোজ হোসেন (৩৯) ও গোলাম মোস্তফাকে (৪৫) উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় দোসতিনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৪০) ও মকছেদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী শেফালি বিবি বলেন, ‘আমার শশুর আব্দুল করিমের কাছ থেকে ৫১ শতক জমি কিনে নেই। এ জমি নিয়ে দেবর হাবিবুর রহমানের স্ত্রী খুশি বেগমের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও তা নিষ্পত্তি হয়নি।’
ভুক্তভোগী শেফালি বিবি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন দেবরের স্ত্রী খুশি বেগম। ওই অভিযোগের প্রেক্ষিতে আজ শুক্রবার সকাল ১০টার দিকে আমার খলিয়ানে সালিসের আয়োজন করা হয়। সালিসে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সামসুল হক ধুলু। এতে ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য সাহাদৎ হোসেন, ইউপি সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের মাতবরেরা উপস্থিত ছিলেন।’

সালিসের সভাপতি ইউপি সদস্য সামসুল হক ধলু বলেন, ‘নামাজের সময় হওয়ায় সালিসের মুলতবি দিয়ে সবাই মসজিদে যাই। নামাজ শেষে খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় বাদি পক্ষের লোকজন অতর্কিতভাবে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এতে তিনজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় বাদি পক্ষের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।’ এ বিষয়ে অভিযুক্ত খুশি বেগমের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসময় হাসিবুর রহমান ও মকছেদ আলী নামের দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

February 21, 2025
মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২

আপডেট সময় : ০৪:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫