ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের পণ্য নিয়ে মেলা সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশি শিশু আটক বাগাতিপাড়ায় অনুমোদন ছাড়াই চক্ষু চিকিৎসা ক্যাম্প, বন্ধ করল স্বাস্থ্য বিভাগ বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত, ১১ জন পেলেন ১০ লাখ ৪০ হাজার টাকার ঋণ জাতীয় যুব পুরস্কারে দেশজুড়ে দ্বিতীয় লালপুরের রায়হান ভারতের আসামে আটক চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন, কাজের সন্ধানে যাওয়ার তথ্য চাঁপাইনবাবগঞ্জে ৭৫ অসহায় নারী পেলেন সেলাই মেশিন রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালি ও যুব মেলা পুঠিয়ায় এইচএসসি-আলিমে তিন প্রতিষ্ঠানে শূন্য পাস, সামগ্রিক হার ৩৯.২১ শতাংশ

বাউয়েটে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কাদিরাবাদ, দয়ারামপুর, নাটোর:
  • আপডেট সময় : ০৭:০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৩৩১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে যথাযথ মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুক্রবার সকালে সূর্যোদয়ের সময় জাতীয় সংগীতের সাথে সাথে বাউয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা অর্ধনোমিতভাবে উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান। পরে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি, (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল কেএফএ সোহেল (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তাবৃন্দ। এছাড়া জুম্মা নামাজের পর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন রয়েছে।

February 21, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট সময় : ০৭:০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫