ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ও যুব নেতৃত্বের পর এবার ইতালিতে উচ্চশিক্ষা, পূর্ণ স্কলারশিপ পেলেন আফরা ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন পঞ্চগড়কে মডেল জেলা গড়ার ঘোষণা, সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পুঠিয়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ ২৮৫ একর সম্পত্তি, তবু জরাজীর্ণ মসজিদ; আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের ফাঁকা গুলি, নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সেনাসদস্য তাসনিম রিফাত রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, চিকিৎসাধীন ৬৪ রাজশাহীর জুয়েলার্সে বড় চুরিঃ খুলনা-ঢাকায় অভিযান, গ্রেপ্তার ৮

রাজশাহীতে ভাড়া বাড়ি থেকে গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৫১৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভাড়া বাড়ি থেকে গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা

রাজশাহী নগরীতে ভাড়া বাড়ি থেকে ৩৫ বছর বয়সী হেলেনা আক্তার নামের এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়ির ঘরের মেঝেতে হেলেনা আক্তারের অগ্নিদগ্ধ লাশটি পড়ে ছিল। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে পুলিশ গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের মর্গে পাঠিয়েছে।

নিহত হেলেনা আক্তার নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা রেললাইনের পাশের বস্তির এককক্ষের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামীর নাম আলমগীর হোসেন ওরফে রয়েল। তাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন হেলেনা। এই বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে তার চলাচল ছিল না। আলমগীরকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

নিহত নারীর মা ও ভাই পুলিশের কাছে দাবি করেছেন যে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হেলেনাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, শনিবার সকাল ৯টার দিকে বস্তির এক লোক থানায় ফোন করে ঘরে আগুনে পোড়া লাশ পড়ে থাকার কথা জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত হেলেনার স্বজনেরা যদি হত্যা মামলা করতে চান, তাহলে মামলা নেওয়া হবে। তবে মৃত্যু কীভাবে হয়েছে তা পুলিশি তদন্ত ও ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভাড়া বাড়ি থেকে গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা

আপডেট সময় : ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫