সিংড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- আপডেট সময় : ০১:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ৩৩৩ বার পড়া হয়েছে

সিংড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
নাটোরের সিংড়ায় স্বামীর নির্যাতনে পারভীন বেগম (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ করা হয়েছে। রোববার দুপুর ২ টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাতিয়ান্দহ বগুড়া পাড়া গ্রামের এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামী আব্দুল মালেক কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সিংড়া থানা পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুল মালেক তার স্ত্রী পারভীন বেগম কে প্রায়ই মারধর করতো। গত সপ্তাহে গৃহবধূ পারভীন বেগম কে মারধর করেন তার স্বামী আব্দুল মালেক। পরে এই ঘটনা পারিবারিক ভাবে সমাধান করেন স্বজনরা। রোববার দুপুরে গৃহবধূ অসুস্থ্য বোধ করলে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না নলে জানিয়েছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক।























