ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার দায়ে ২জনের ১০ বছর করে কারাদন্ড

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার দায়ে ২জনের ১০ বছর করে কারাদন্ড

নাটোরে এগার বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচিত করার দায়ে মোঃ কাজেম আলী ও মোঃ আতিকুর রহমান নামে দুইজনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া রায়ে জরিমানার টাকা শিশুটির বাবাকে দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত কাজেম আলী মাঝদিঘা শিবপুর গ্রামের মোঃ কাদের আলীর ছেলে ও আতিকুর রহমান একই গ্রামের আব্বাস আলীর ছেলে। তারা দুইজনই ওই শিশুটির প্রতিবেশী।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিস প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এতথ্য নিশ্চিত করে জানান, ২০০৫ সালের ১৮ মার্চ সকালে নাটোর সদর উপজেলার মাঝদিঘা শীবপুর গ্রামের ১১ বছর বয়সী এক শিশু বাড়ির পাশে ভেড়া চড়াতে যায়। এসময় প্রতিবেশী আতিকুর রহমান ও কাজেম আলী ওই শিশুকে জড়িয়ে ধরে যৌন নির্যাতন করে। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখে ফেলেন। এ ঘটনায় লজ্জায় বাড়ি ফিরে শিশুটি কীটনাশক পানে আত্মহত্যা করে।

এ ঘটনায় সেসময় স্থানীয়রা কাজেম আলীকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তিনিসহ আতিকুর রহমানের জড়িত থাকার কথা পুলিশকে জানায়। পরে এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট প্রদান করেন। মামলা দায়েরের প্রায় ২০ বছর পর সাক্ষ্য প্রমাণ শেষে আসামীদের উপস্থিতিতে আদালতের বিচারক আজ রোববার এই রায় দেন।

January 19, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার দায়ে ২জনের ১০ বছর করে কারাদন্ড

আপডেট সময় : ০১:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫